Header Ads

Header ADS

মরুতে এলেন মোহাম্মদ ।

 

মরুতে এলেন মোহাম্মদ

মরুতে এলেন মোহাম্মদ
মথুরাতে এলেন শ্যাম,
ইমান খেলা খেলেন রাসুল
লীলা খেলেন ঘনশ্যাম।

মা খাদিজা পাগল হলেন
নবীর প্রেমে মদিনায়,
বাঁশির সুরে পাগল হয়ে
রাধা ছোটে যমুনায়।

মুসলমানের আল-কোরান
হিন্দুর আছে বেদ পুরাণ
মুসলমানে বলে আল্লাহ
আর হিন্দু ডাকে ভগবান।

শোন রে হিন্দু, শোন মুসলিম
মথুরা আর ঐ মদিনায়,
এই দুই স্থানে জন্ম হলেও
ওরা কিন্তু দুইটি ভাই।

যুগে যুগে এমনি করেই
মোদের প্রভু আসেন যান,
ডাকার মত ডাকলে তারে
হয় জীবনের সমাধান।

দেখে আয় রে হিন্দু-মুসলিম
মদিনা আর মথুরায়,
দুই রাখালে যুক্তি ক’রে
বকরি আর গো চরায়।

একই মায়ের দুটি সন্তান
হিন্দু আর মুসলমান,
একই কুলে জন্ম মোদের
একই বুকে দুগ্ধপান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.