Header Ads

Header ADS

ষড়রিপু । কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য

ষড়রিপু (সংস্কৃত: षड्रिपु, আক্ষরিক অর্থ: ছয় শত্রু) বা ষড়্ রিপু বা অরিশদবর্গ হল হিন্দুধর্ম মতে মানব মনের ছয়টি শত্রু। এগুলো হল - কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ  মাৎসর্য শব্দটি সংস্কৃত “ষট্”-এর সাথে ‘রিপু’ যুক্ত হয়ে গঠিত। ষড়রিপুর নেতিবাচক বৈশিষ্ট্য মানুষকে মোক্ষ লাভে বাধা প্রদান করে। ষড় রিপু যিনি নিগ্ৰহ বা দমন করেন তিনি হলেন ষন্নিগ্রহী। ষড়্+নিগ্ৰহী = ষন্নিগ্রহী। দক্ষিণবঙ্গে অনেক উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এই পদবি ব্যবহার করেন।

হিন্দু শাস্ত্র অনুসারে, এগুলি আত্মাকে জন্ম ও মৃত্যুর চক্রের সাথে আবদ্ধ করে এবং জড় জগতে সীমাবদ্ধ রাখে (মায়া)। কাম, ক্রোধ ও লোভ নরকের পথ প্রশস্ত করে, এবং কাম ও ক্রোধ জীবনকে যন্ত্রণার পথে এগিয়ে নিয়ে যায়। এগুলোকে এড়িয়ে চললে ধর্মীয় জীবন যাপন এবং আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব বলে মনে করা হয়।

কাম

ক্রোধ

লোভ

মোহ

মদ

মাৎসর্য

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.