Header Ads

Header ADS

ঝিনুকে মুক্তা হ’লে চুপ ক’রে রয়, মুখ খোলে না ।

 

ঝিনুকে মুক্তা হ’লে

ঝিনুকে মুক্তা হ’লে
চুপ ক’রে রয়,
মুখ খোলে না।
সে যে গভীর জলে
যায় গো চলে,
কিনার দিয়ে আর চলে না।

সাপের মাথায় হইলে মণী
ধরে না সে উলটা ফণী,
সেই মণিকে রক্ষা করা তার সাধনা।
ওরে, গরুর মাথায় গো-রাশ হইলে
লম্ফ-ঝম্ফ আর করে না।

ব্যাঙের মুখে লাল হইলে
দিবসে নাহি চলে,
লুকাইয়া রয় বন-জঙ্গলে দেখা দেয় না।
ওরে, গজমতি হইলে হাতির
চঞ্চলা ভাব আর থাকে না।

পাথরে হইলে পরশ
লোহাকে করে সরস,
পরশে বানাইয়া দেয় পাকা সোনা।
তেমনি আল্লাহ-পাকের হইলে মানুষ,
কারো সনে মিশতে চায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.