চল মিনি চল মিনি আসাম যাব |
চল মিনি আসাম যাবো
চল মিনি আসাম যাব, দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি চা বাগান ভরিয়া।
কুড়ল মারা যেমন তেমন বাকা তলা টান গো,
হায় যদুরাম- ফাঁকি দিয়্যা চলি আইলি আসাম।
এক পয়সার পোটি মাছ গায়াগুনার ত্যাল গো
মিনির বাপে মাঙে যদি আরৈ দিব ঝোল গো!
সরদার বুলে কাম কাম, বাবু বুলে ধরি আন
সাহিব বুলে লিব পিঠের চাম!
রে যদুরাম; ফাঁকি দিয়া চলি আইলি আসাম।
চল মিনি আসাম যাব দেশে বড় দুখ রে,
আসাম দ্যাশে রে মিনি চা বাগান ভরিয়া।
কোন মন্তব্য নেই